এক পায়ে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও পিছু হটেননি গাইবান্ধার কামাল হোসেন। নিজের অদম্য ইচ্ছাশক্তি আর শারীরিক পরিশ্রমের মাধ্যমে গত ৩০ বছর ধরে গাছ ছাঁটাই ও পরিচর্যা করে আসছেন তিনি।
কামাল হোসেন বলেন, "কারো কাছে সাহায্য চেয়ে হাত পাতা আমার পছন্দ নয়। আল্লাহ হাত-পা দিয়েছেন, পরিশ্রম করে খাওয়ার মতো আনন্দ আর কোথাও নেই।" তার পরিবারের তিন সন্তানের পড়াশোনার খরচও তিনি এই উপার্জনেই নির্বাহ করছেন।

