দেশে প্রায় ৫৪৮৯টি উচ্চমূল্যের বা বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে ১৩৩৯টির বেশি গাড়ির কোনো তথ্য মালিকদের ব্যক্তিগত বা করপোরেট আয়কর নথিতে খুঁজে পাওয়া যায়নি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ইতোমধ্যে বিআরটিএ-এর সাথে যৌথভাবে ডেটা যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে দেখা গেছে, কর ফাঁকি দিয়ে বা বেনামে এসব গাড়ি নিবন্ধন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও জরিমানা ধার্য করা হবে।

