জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো বিদায় নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পর্তুগাল জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ৫ লাখেরও বেশি ফলোয়ার আনফলো করেছেন।
সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স টুলগুলোর পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। আধুনিক ফুটবলে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালুর প্রভাবের এক অনন্য উদাহরণ এটি।

