আসন্ন শিক্ষাবর্ষের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, মুদ্রণ কার্যক্রম নির্ধারিত শিডিউলে এগিয়ে চলছে।
এছাড়া প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপস্থিতি ও আনন্দঘন পরিবেশ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইউনিফর্ম সহায়তা সরাসরি অভিভাবকের মোবাইল ব্যাংকিং একাউন্টে পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

